১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল

১ জুলাই থেকে  ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট,  ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল
১২ মার্চ, ২০২৬ ০১:১২  

আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের বিমানের ফ্লাইট।  এছাড়াও মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর পর্যন্ত গত ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  এর মধ্যে  বাতিল করা হয়েছে ১২ মার্চ,  বৃহস্পতিবারের মোট ২৪ টি ফ্লাইট।  

 ১১ মার্চ, বুধবার রাতে এ তথ্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়।

তিনি আরও জানান, যাত্রী সাধারণের চাহিদা বিবেচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও  প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত হয়ে যাওয়া ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী  ১লা জুলাই থেকে  পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

ডিবিটেক/ডিএইচই/ইকে