চার দিনে ১৪৭ ফ্লাইট বাতিল
ঢাকা ৩৮টি এবং চট্টগ্রামে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক ও বাহ্যিক ফ্লাইট চলাচলে।
এমন পরিস্থিতিতে গত চার দিনে এখন পর্যন্ত মোট ১৩১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালের ৭টিসহ এখন পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ ৩ মার্চ, মঙ্গলবার জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ আসন্ন ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সবমিলে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বন্ধ হয়েছিল। আজ ৩ মার্চ কাতার রুটের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েতের ২টি এবং জাজিরা (কুয়েত) রুটের ৪টি ফ্লাইটসহ মোট ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবারের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
এদিকে, বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটগুলোতে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা যাবে কি না তা Airlines ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
ডিবিটেক/ডিপিও/ইকে



