ওয়েব অ্যাপে "কখনকোথায়” ঈদের জামাতের সময়সূচি

ওয়েব অ্যাপে "কখনকোথায়” ঈদের জামাতের সময়সূচি
১৭ মার্চ, ২০২৬ ১৬:০৮  

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের জামাতের সঠিক সময় ও স্থান জানতে নতুন ওয়েব অ্যাপ কখনকোথায় চালু হয়েছে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন তাদের আশেপাশের কোন মসজিদে কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি, কোন মসজিদে কে ইমামতি করবেন—সেই তথ্যও পাওয়া যাবে।

বিশেষ করে ঢাকার মতো বড় শহরে অনেকেই নিজ এলাকার বাইরে গিয়ে ঈদের নামাজ আদায় করতে চান। তবে বিভিন্ন মসজিদের জামাতের সময়সূচি সম্পর্কে আগাম ধারণা না থাকায় অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। নতুন এই ওয়েব অ্যাপটি সেই সমস্যার সমাধান দেবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজের এলাকার মসজিদের তথ্যও যুক্ত করতে পারবেন। ফলে সময়ের সাথে সাথে তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে এবং অন্য ব্যবহারকারীরাও উপকৃত হবেন।

সংশ্লিষ্টরা জানান, ব্যবহারকারীরা নিজেদের অবস্থান অনুযায়ী কাছাকাছি মসজিদগুলোর তালিকা, জামাতের সময় এবং ইমামের তথ্য জানতে পারবেন, যা ঈদের দিন পরিকল্পনা সহজ করবে।

ডিবিটেক/এনএ/ইকে