শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি
১ মার্চ, ২০২৬ ১২:৩৪  

শিল্প খাতের সাইবার নিরাপত্তা সমাধান ‘ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি ফর নোডস’ স্বাধীন মূল্যায়ন সংস্থা এভি কমপ্যারেটিভস পরিচালিত অপারেশনাল টেকনোলজি (ওটি) সার্টিফিকেশন পরীক্ষায় শীর্ষ ফলাফল অর্জন করেছে। পরীক্ষায় অফলাইনে সংঘটিত পোস্ট-ব্রিচ এক্সিকিউশনভিত্তিক সব ধরনের সাইবার আক্রমণ সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং কোনো ভুল সতর্কবার্তা তৈরি করেনি।

এই সমাধানটি জটিল আক্রমণ পরিস্থিতিতেও কার্যকর সুরক্ষা নিশ্চিত করেছে। এটি ক্যাসপারস্কি-এর ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি প্ল্যাটফর্মের অংশ, যা এক্সডিআর প্রযুক্তির মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর অপারেশনাল টেকনোলজি পরিবেশ সুরক্ষায় কাজ করে।


ক্যাসপারস্কির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া বলেন, বর্তমান ওটি হুমকি পরিস্থিতিতে অনেকেই মনে করেন পুরোনো বা বিচ্ছিন্ন সিস্টেম নিরাপদ, কিন্তু এটি বড় ভুল ধারণা। দ্রুত ডিজিটাল রূপান্তরের কারণে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এভি-কম্পারেটিভসের স্বাধীন সার্টিফিকেশন প্রমাণ করে, ক্যাসপারস্কির এই সমাধান অফলাইন ও পোস্ট-ব্রিচ পরিস্থিতিতেও আক্রমণ শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম।


এভি-কম্পারেটিভস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আন্দ্রেয়াস ক্লেমেন্তি বলেন, পরীক্ষায় ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি ফর নোডস সব ক্ষতিকর পরীক্ষামূলক আক্রমণ প্রতিরোধ করেছে এবং একই সঙ্গে বৈধ আপডেট প্রক্রিয়াও স্বাভাবিকভাবে চলতে দিয়েছে।


ক্যাসপারস্কির ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি বিভাগের প্রধান আন্দ্রেই স্ত্রেলকভ বলেন, এই সার্টিফিকেশন শিল্প খাতে সর্বোচ্চ মানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।

ডিবিটেক/এমআর/ইকে