আইসিটি’র শীষ হায়দারসহ নয় সচিবের চুক্তি বাতিল

আইসিটি’র  শীষ হায়দারসহ নয় সচিবের চুক্তি বাতিল
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৪৯  
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:৫১  

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয় জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। 

২৩ ফেব্রুয়ারি, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করে অবিলম্বে এই আদেশ কার্যকর করার আদেশ দেয়া হয়েছে। 

চুক্তি বাতিল করা অন্য সচিবেরা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন, কাইয়ুম আরা বেগম, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের মো. সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ।

এর আগে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর অতিরিক্ত সচিবের পদমর্যদায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় শীষ হায়দার চৌধুরীকে পদায়ন দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছিলো।

ডিবিটেক/এমআই/এমইউএম