জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পক্ষ থেকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পক্ষ থেকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩৯  

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এ সময় তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান।

পরবর্তীতে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়।

২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল ভাষা সৈনিক এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফোরাম -এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবির ও সংগঠনের সাধারণ সম্পাদক রওশন কামাল জেমসের নেতৃত্বে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা ছাড়াও এই শ্রদ্ধান নিবেদন অনুষ্ঠানে যোগ দেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। 

টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর্মরত ও উদ্যোক্তা জাতীয়তাবাদী ব্যক্তিবর্গের উদ্যোগে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum) গঠনের পর এই প্রথমবারের মতো প্রতিষ্ঠাতা ও আদর্শিক নেতৃত্বের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হলো। 

এর আগে একই দিন ফোরামের প্রধান উপদেষ্টা এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবির।

সভায় ফোরামের সাংগঠনিক কাঠামো, কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবির, সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস, উপদেষ্টা ফয়সাল আলিম, সম্পাদকমণ্ডলীসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবির বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র বিনির্মাণের যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা আজও আমাদের জন্য প্রেরণার উৎস। তার আদর্শকে ধারণ করেই আইসিটি খাতে জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।” সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস বলেন, “দেশীয় প্রযুক্তি খাতকে আত্মনির্ভর ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে হলে আদর্শিক নেতৃত্ব, দক্ষ মানবসম্পদ এবং উদ্ভাবনী উদ্যোগের সমন্বয় জরুরি। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম সেই লক্ষ্যেই কাজ করবে। আমরা শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে প্রযুক্তিখাতকে শক্তিশালী ও সংগঠিত করতে বদ্ধপরিকর।”

এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম তাদের আদর্শিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং প্রযুক্তিখাতে সংগঠিত ও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে।

ডিবিটেক/এইচএমআইএইচ/ইকে