৭ মে রাজধানীতে শুরু হচ্ছে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী- ফুড, এগ্রো ও মেডিটেক্স এক্সপো
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৪ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২১ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
দেশের খাদ্য, কৃষি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পর্যটন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময় জোরদারে আগামী ৭ মে রাজধানীতে শুরু হচ্ছে ‘৯ম ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ এবং ‘১৭তম মেডিটেক্স অ্যান্ড হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬’।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীগুলো রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ৭ থেকে ৯ মে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান ৭ মে সকাল ১১টা ৫০ মিনিটে আইসিসিবির হল-৪ (নবরাত্রি)-তে অনুষ্ঠিত হবে।
আয়োজক সেমস-গ্লোবাল ইউএসএ জানায়, ১৭ বছরের ধারাবাহিকতায় এবারও একসঙ্গে আয়োজিত এই চারটি খাতভিত্তিক প্রদর্শনীতে খাদ্য ও পানীয়, কৃষিযন্ত্র, প্যাকেজিং প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা এবং হেলথ ট্যুরিজমের সর্বাধুনিক উদ্ভাবন ও সমাধান তুলে ধরা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মো. হযরত আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মহসীন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাঃ নারগিস মুরশিদা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক গাজী এ.কে.এম ফজলুল হক এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেমস-গ্লোবাল (ইউএসএ ও এশিয়া প্যাসিফিক)-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টিরও বেশি দেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের ১৬০টিরও বেশি বুথে বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হবে।
ফুড ও এগ্রো এক্সপোতে আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড, নাবিল গ্রুপ, এমএইচ ধানমন্ডি লিমিটেড, এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ফুড এক্সপোতে প্রাণ-আরএফএল গ্রুপ, কিশওয়ান, নেসলে বাংলাদেশ পিএলসি, হামদর্দ ল্যাবরেটরিজসহ উল্লেখযোগ্য প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। প্রদর্শনীর অংশ হিসেবে তৃতীয়বারের মতো ‘কফি ফেস্ট’ আয়োজন করা হবে, যেখানে কফি বিন, যন্ত্রপাতি প্রদর্শন ও বারিস্তা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপোতে ভারত, চীন, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ ১৫টিরও বেশি দেশের প্রায় ৯০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ১৫০টির বেশি বুথে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হবে। এ খাতে সিএফসি-এসআইবিএল রিপ্রোডাকটিভ হেলথ ইনিশিয়েটিভ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সল্যুশন, বিটিএল মেডিকেল ডিভাইস বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আয়োজকদের মতে, এই প্রদর্শনী ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও এটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Sep 21, 2026
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
তুহিন মাহমুদ ২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 36
হ্যা
Total Vote: 51
আশীর্বাদ

