ই-নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা

ই-নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২৪  

ওয়েবে ভার্চুয়াল কনফেটি ফাটিয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। 

১৬ ফেব্রুয়ারি, সোমবার এই ই-নিউজ পোর্টালটির  ৬ বছরে পদার্পণে প্রতিষ্ঠানটিতে কর্মরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা পোস্টে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

নেতার বলেন, ঢাকা পোস্ট মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতারা আশা ব্যক্ত করেন।

ডিবিটেক/এসএস/ইকে