কে হচ্ছেন টেলিকম-আইসিটি ও বিজ্ঞানের মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মন্ত্রীসভায় ডাক ও টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কারা দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা শোনা যাচ্ছে।
প্রাথমিক ভাবে প্রাপ্ত তথ্য বলছে, ডাক ও টেলযোগাযোগ মন্ত্রণালয়ে মন্ত্রীত্ব পেতে পারেন কেরানীগঞ্জে ঢাকা-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়্বিত্বপালনকারী ৬৪বছর বয়সী ডাকসুর এই সাবেক ভিপি যদি অন্য বড় কোনো দায়িত্ব যান তবে এই পদে আসতে পারেন বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও তরুণ সংসদ সদস্য, যশোর-৩ আসনের সংসদস সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিএনপি’র সাবেক তথ্যমন্ত্রী ছিলেন তরিকুল ইসলামের এই ছেলে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক বিজ্ঞান থেকে স্নাতক পাশ করেন।
সূত্রমতে, এই মন্ত্রণালয়ের অধীন বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা-৬ আসন থেকে বিজয়ী ইশরাক হোসেন। তিনি সাবেক মেয়র সাদেক হোসেন খোকা’র ছোট ছেলে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়া থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
অপরদিকে সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. মইন খানকে এবার তথ্যমন্ত্রীর দায়িত্বে দিয়ে এই পদে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা ও গবেষণা উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা বোর্ডের অন্যতম সদস্য মাহদী আমিন। মাহদী যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের সভাপতি ছিলেন।
নির্ভরযোগ্য সূত্র বলছে, এখনও মন্ত্রীপরিষদের তালিকা চূড়ান্ত না হলেও এই নামগুলো আলোচনার শীর্ষে রয়েছে।
ডিবিটেক/এসএম/এমআই







