নির্বাচনের এক দিন আগে ভোটকেন্দ্র থেকে চুরি হলো সিসিটিভি ক্যামেরা
ভোটের এক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবারvগভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রটিতে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।
ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এক দায়িত্বশীল ব্যক্তি ,ভোটের ঠিক আগের রাতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক উল্রখ করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নির্বাচনের আগমুহূর্তে এমন ঘটনায় ভোটারদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।
ডিবিটেক/এসেস/ইকে



