স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো
১৫ জানুয়ারি, ২০২৬ ১০:১৭  

নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩ বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো । এআই সুবিধা, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে বাজারে ছাড়া ফোনটির অবুমক্ত করা হয়েছে দুইটি ভ্যারিয়েন্টে। 

 এর ৬৪ জিবি+৮ জিবি (৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); এবং ১২৮ জিবি + ৮ জিবি (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১৪ হাজার ৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)  

 ফোনটির স্পেসিফিকেশন অনুায়ী, স্পার্ক গো ৩-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে আছে ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর এবং ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। 

এছাড়াও রয়েছে হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 

ডিবিটেক/এসি/ ইকে