নর্ড ৫ সিরিজের স্মার্টফোন ও আইওটি ডিভাইস উন্মোচন

বর্ষায় উষ্ণতা ছড়ালো ওয়ান প্লাস

বর্ষায় উষ্ণতা ছড়ালো ওয়ান প্লাস
৯ জুলাই, ২০২৫ ২০:০৭  
৯ জুলাই, ২০২৫ ২৩:৫২  

দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানী ঢাকাতেও দিনভর ঝির ঝির বৃষ্টি। মৌসুমি বর্ষণে অনুষ্ঠিত হলো ওয়ান প্লাসের গ্রষ্মকালীন অভিষেক।আইসিসিবি’র নবরাত্রীতে সন্ধ্যায় লেজার রোবো শো-তে বাদল ধারা সম্মোহন ছড়ালো রহস্যময়ী মাসকট ‘উনা’। ওয়ানপ্লাস এর এই হ্যাপিয়েস্ট স্পেশালিস্ট এসে পরিচয় করিয়ে দিলো ব্র্যান্ডটির তাদের নর্ড সিরিজের দুটি নতুন স্মার্টফোন- ওয়ানপ্লাস নর্ড ৫ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫ স্মার্টফোন। স্মার্টফোন প্রযুক্তির চিরায়ত চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক অভিষেকের এক বছর এক মাস পর প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি এই স্মার্টফোন দুটোই বাজারে আসবে আগামী ১৬ জুলাই।

গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী অংশীদার, কন্টেন্ট ক্রিয়েটর, র‌্যাম্পার -গেমার ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে ৯ জুলাই, বুধবার রাতে আনল নতুন নর্ড ৫ সিরিজের স্মার্টফোন ও আইওটি ডিভাইস মোড়ক উন্মোচন করেন ওয়ানপ্লাস বাংলাদেশের সিইও ম্যাংক ওয়াং, ওয়ানপ্লাস এমার্জিং রিজিয়নের মার্কেটিং হেড এলি ওয়াং।

শেষ ভাগে উন্মোচিত ফোনের দাম ঘোষণা করেন ওয়ানপ্লাস বাংলাদেশের সিইও ম্যাংক ওয়াং। জানালেন,  ওয়ানপ্লাস নর্ড ৫ পাওয়া যাবে ৫৩ হাজার ৯৯৯ টাকা। সিই৫ এর দাম ৩৫ হাজার ৯৯ টাকা। এছাড়াও ওয়ানপ্লাস প্যাড ৩ পাওয়া যাচ্ছে (১২+২৫৬জিবি) ৭৩,৪৯৯ টাকায় ফ্রস্টেড সিলভার ও নিম্বাস গ্রে রঙে, আর স্ট্রম ব্লু (১৬+৫১২জিবি) ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৭৮,৯৯৯ টাকায়। প্যাড লাইট পাওয়া যাচ্ছে ২৯,৪৯৯ টাকায়। এছাড়াও ওয়ানপ্লাস স্মার্ট কিবোর্ড এবং স্টাইলো ২ শিগ্রই উন্মোচন করা হবে। পাশাপাশি ওয়ানপ্লাস ওয়ান ৩ এমারেল্ড টাইটান রঙে পাওয়া যাচ্ছে ৩৩,৯৯৯ টাকায় এবং ওয়ান ৪৩এমএম ব্ল্যাক ও সিলভার স্টিল রঙ্গে পাওয়া যাচ্ছে ৩০,৪৯৯ টাকায়। ওয়ানপ্লাস বার্ডস ৪ দুটি রঙে পাওয়া যাচ্ছে ৯,৯৯৯ টাকায়।

আপ ইওর গেইম স্লোগানে উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে এসে ওয়াং এলি জানালেন, ওয়ানপ্লাস নর্ড নিছক কোনো স্মার্টফোন নয়; এটি একটি আন্দোলন। এটি একই সঙ্গে একটি ধারণা, বিশ্বাস ও চিন্তার পথরেখা। সব মিলে দ্রুততা, সাবলীল ও নির্ভরতার প্রতীক। তার পরেই নতুন ফোনগুলোর সাথে পরিচয় করিয়ে দেন ওয়ান প্লাস বাংলাদেশের রিটেইল ডিরেক্টর রুবাইয়্যেত। জানালেন, মাঝারি বাজেটের এই ফোনে মিলবে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন পারফরমেন্স। থাকছে ৬৮০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দুই দিন পর্যন্ত চলতে পারে। নর্ড ৫-এর এআই নাইট পোটের্ট প্রযুক্তি সোলো সেলফি ও প্রাণবন্ত রাতের গ্রুপ ফটোতে এনে দেবে ফ্ল্যাগশিপমানের উজ্জ্বল ছবি। ফোনটির ক্যামেরাতে আরও থাকছে রিচ এইচডিআর, বাস্তবসম্মত আলো ও স্বাভাবিক স্কিন টোন। নাইটলাইফের আলোর ঝলকানিতেও ছবি থাকবে ঝকঝকে কারণ এতে রয়েছে ওয়ানপ্লাস-এর এইচডিআর ও ন্যাচারাল কালার অ্যালগরিদমের ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০ মেইন সেন্সর।

তার পর ওয়ানপ্লাস নর্ড সিই ৫ স্মার্টফোনের বিশেষত্ব তুলে ধরেন ওয়ান প্লাস বাংলাদেশের ডিজিটাল ডিরেক্টর আরিফুল। তিনি জানালেন, কমিউনিটি ফিডব্যাকের ওপর ভিত্তি করে নতুন ফোনটিতে আরও বড় ৭১০০ এমএএইচের ব্যাটারি এবং ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং। ফোনটি মাত্র ৫৬ মিনিটেই সম্পূর্ণ চার্জ করা যায়। এক চার্জে চলবে আড়াই দিন। ইউটিউব দেখা যাবে ২৭ ঘণ্টা। ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে ১৮ ঘণ্টা। এবং ৯ ঘণ্টার ওপর খেলা যাবে পাবজি গেইম! ব্লাক ইনফিনিটি ও মার্বেল মিস্ট রঙের ফ্লাগশিপ ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০-অ্যাপেক্স চিপসেট। এর উন্নত কুলিং সিস্টেমের কারণে দীর্ঘক্ষণ গেইম খেললেও থাকবে শীতল ও সচল। 

রুহানী সালসাবিল লাবণ্য উদ্বোধনীতে ফটোসেশনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ান প্লাস বাংলাদেশের মি. কো, মি শন, ইউলার্ট, সাব্বির ও রেজওয়ান। অনুষ্ঠানে জানানো হয়, ডিভাইসগুলো ৯ থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের থাকছে এক বছরের ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুযোগ এবং র‍্যাফেল ড্রতে পুরস্কার হিসেবে থাকছে একটি কিনলে আরেকটি জেতার সুযোগ অথবা প্রিমিয়াম ব্যাক কাভার। 

সবগুলো ডিভাইস ওয়ানপ্লাসের অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর, এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোর এবং অনলাইনে দারাজ, পিকাবু এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারে পাওয়া যাবে। ওয়ানপ্লাসের সব আইওটি ডিভাইসগুলোতে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি। 

জানাগেলো, দেশের ১০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবে উনা। খোলা হবে এক্সপেরিয়েন্স সেন্টার।

০৯-জুলাই/ডিজিবিটেক/আইএইচ