চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। এবার “ক” গ্রুপে মোট ১৩ হাজার ৯২ জন এবং “খ” গ্রুপে ৮৫০ জন সহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে।
সূত্রমতে, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন। “ক” গ্রুপের পরীক্ষা সকাল ১০টা হতে বেলা সাড়ে ১২টা এবং এরপর “খ’’ গ্রুপের জন্য অংকন পরীক্ষা বেলা ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
“খ” গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া ২টি উপ-কেন্দ্রে (সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জন সহ মোট ৫ হাজার ৪৪২ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
ভর্তি পরীক্ষায় ভর্তি যোগ্য মোট আসন সংখ্যা ৯৩১ (সাধারণ আসন ৯২০ + উপজাতীদের জন্য সংরক্ষিত ১১) জন।
ডিবিটেক/এআইএম/ইকে