রানার গ্রুপের কর্মীদের জন্য টগুমগুর ওয়েলবিইং সাপোর্ট সেবা চালু
কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে টগুমগু প্রাইভেট লিমিটেডের সঙ্গে করপোরেট চুক্তি করেছে অটোমোবাইল কোম্পানি হিসেবে পরিচিত রানার গ্রুপ। চুক্তির আওতায় গ্রুপের এক হাজারের বেশি কর্মী প্যারেন্টিং সাপোর্ট ও মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংসহ টগুমগুর বিভিন্ন ওয়েলবিইং সাপোর্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
রানার গ্রুপের প্রধান কার্যালয়ে বুধবার, ১৪ জানুয়ারি চুক্তিতে স্বাক্ষর করেন রানার গ্রুপের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক এবং টগুমগু প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. নাজমুল আরেফীন মোমেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের পক্ষ থেকে ম্যানেজার, লার্নিং অ্যান্ড ওডি শেখ মোঃ ইশতিয়াক আলম, এইচআর বিজনেস পার্টনার মালবিকা মাহফুজ এবং ম্যানেজার, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস ফারজানা আফরিন।
টগুমগুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট রাকিব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট, কনটেন্ট তাহমিনা রহমান।
ডিবিটেক/এআর/ ইকে







