দেশের প্রথম শেয়ারএবল ক্লাউড ফেসিলিটি চালু

দেশের প্রথম শেয়ারএবল ক্লাউড ফেসিলিটি চালু
১৪ জানুয়ারি, ২০২৬ ১০:০১  
দেশে উচ্চতর শিক্ষা, গবেষণা এবং মেশিন লার্নিংভিত্তিক দক্ষতা উন্নয়নে প্রথম বারের মতো শেয়ারএবল ক্লাউড ফেসিলিটি চালু করলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইটিপিএ)। এর ফলে ২০টির অধিক NVIDIA Volta Architecture Tensor Core GPU একটি Cloud Resource Management Platform এর মাধ্যমে ইন্টিগ্রেট করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর ফলে ছোটখাটো এআই মডেল সিমুলেশন এবং ট্রেইনিং ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হলো।
সূত্রমতে, নতুন এই ব্যবস্থাপনায় প্রায় ৯০০ টিরও বেশি CPU সমতুল্য কম্পিউটেশন সক্ষমতা প্রদান করবে (স্পেসিফিকেশন অনুযায়ী ১টি GPU ≈ ৪৫টি CPU)। সম্মিলিতভাবে এই ক্লাউড সর্বোচ্চ ২,২৪০ teraFLOPS Deep Learning Capacity অফার করতে সক্ষম। ফলে এখন থেকেই এই অবকাঠামোর মাধ্যমে Machine Learning ভিত্তিক ডেটা সেট ট্রেনিং, Threat Intelligence, Geo-science Modeling সহ বিভিন্ন High Performance Computing কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। 
নতুন এই সেবা উন্মুক্ত করা হলো ১৪ জানুয়ারি, বুধবার। সুবিধাটি যারা গ্রহণ করতে চান এবং ইনফারেন্স টেস্ট করতে চান উদ্বোধনের পর তাদেরকে [email protected] ঠিকানায় ই-মেইলে আগ্রহ প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। 
জানাগেছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) এর ন্যাশনাল ডেটা সেন্টার টিম এই ক্লাউড ফ্যাসিলিটি রক্ষণাবেক্ষণ করবে।