মালয়েশিয়ায় ইন্টেলের আরও ২০৮ মিলিয়ন ডলার বিনিয়োগ

মালয়েশিয়ায় ইন্টেলের আরও ২০৮ মিলিয়ন ডলার বিনিয়োগ
২ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫৯  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা ইন্টেল দেশটিতে আরও ৮৬০ মিলিয়ন রিঙ্গিত, অর্থাৎ প্রায় ২০৮ মিলিয়ন ডলার নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স।

তিনি সোমবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, ইন্টেল প্রধান নির্বাহী লিপ-বু টানের সঙ্গে বৈঠকের পরই এই বিনিয়োগের সিদ্ধান্ত আসে। নতুন অর্থায়ন মূলত অ্যাসেম্বলি ও টেস্টিং কার্যক্রম সম্প্রসারণে ব্যয় হবে। 

ইন্টেল ২০২১ সালে মালয়েশিয়ায় ৭ বিলিয়ন ডলারের উন্নত চিপ প্যাকেজিং প্ল্যান্ট নির্মাণের ঘোষণা দিয়েছিল। নতুন বিনিয়োগ সেই চলমান প্রকল্পকে আরও গতিশীল করবে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি