পোর্টবিহীন আইফোন ১৭ এয়ারের পরিকল্পনা অ্যাপলের!

পোর্টবিহীন আইফোন ১৭ এয়ারের পরিকল্পনা অ্যাপলের!
১৭ মার্চ, ২০২৫ ১১:১৭  
১৭ মার্চ, ২০২৫ ১১:১৭  

অ্যাপল তাদের আইফোন লাইনআপে নতুন "এয়ার" সংস্করণ যোগ করতে যাচ্ছে, যার নাম হতে পারে আইফোন ১৭ এয়ার। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের প্রতিবেদনে জানা গেছে, এটি চলতি বছরের শেষ ভাগেই বাজারে আসবে। নতুন মডেলটি ম্যাকবুক এয়ারের মতোই পাতলা হবে, তবে এতে উচ্চমানের ও স্বল্পমূল্যের ফিচারের সংমিশ্রণ থাকবে। খবর টেকক্রাঞ্চ।

গারম্যানের মতে, আইফোনকে আগের চেয়ে আরও সরু করা অ্যাপল প্রকৌশলীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে ব্যাটারির আকার ছোট করেও ভালো ব্যাটারি পারফরম্যান্স বজায় রাখা ছিল বড় কাজ।

প্রতিবেদনে আরও জানা গেছে, অ্যাপল প্রথমে আইফোন ১৭ এয়ারকে সম্পূর্ণ পোর্টবিহীন করার কথা ভেবেছিল। এতে চার্জিং ও ডেটা স্থানান্তর সম্পূর্ণরূপে ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে করা যেত। তবে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী সব স্মার্টফোনে ইউএসবি-সি পোর্ট থাকা বাধ্যতামূলক হওয়ায় অ্যাপল আপাতত এই পরিকল্পনা থেকে সরে এসেছে। তবে ভবিষ্যতে পোর্টহীন আইফোন বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি