অ্যাপল নিউজ থেকে সংবাদ সরাল সিএনএন

অ্যাপল নিউজ থেকে সংবাদ সরাল সিএনএন
২৪ নভেম্বর, ২০২৫ ১৩:০০  

সিএনএন তাদের সব সংবাদ অ্যাপল নিউজ প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে সেমাফর। খবর রয়টার্স।

নতুন সিদ্ধান্তের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে থাকা পূর্বের কনটেন্ট শেয়ারিং চুক্তি কার্যত শেষ হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই বর্তমানে নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা করছে, যার মাধ্যমে সিএনএনের প্রতিবেদনগুলো আবারও অ্যাপল নিউজে ফিরে আসতে পারে।

তবে রয়টার্স এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে অ্যাপল এবং সিএনএন–কেউই মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ডিবিটেক/বিএমটি