‘সিলিকন রিভার’ ভিশন নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ

‘সিলিকন রিভার’ ভিশন নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ
১২ নভেম্বর, ২০২৫ ০০:২২  

বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতে গড়ে উঠেছে  এক ডজনেরও বেশি নতুন স্টার্টআপ। এর অনেকগুলোই গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ বা মালয়েশিয়া থেকে ফেরা অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা। বুয়েট, চুয়েট, কুয়েট, আইইউটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো এখন নিজস্ব ভিএলএসআই (Very Large Scale Integration) ল্যাব ও গবেষণা ইউনিট চালু করেছে। উদ্বোধন করা হয়েছে একটি ভিএলএসআই ইনস্টিটিউটও।

দেশের মাটিতে যখন এই ইনস্টিটিউটটি উদ্বোধন হচ্ছে, তখন মালয়েশিয়ার পেনংয়ে চিপ ডিজাইন, এআই চালিত চিপ ইঞ্জিনিয়ারিং, আউটসোর্সড টেস্টিং সার্ভিসেস খাতে নিজেদের সক্ষমতা তুলে ধরছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। সংগঠনির উদ্যোগে ১১ নভেম্বর শুরু হওয়া রোড শো-তে কত দ্রুত বাংলাদেশ এই খাতে দক্ষতা, বৈচিত্র্য ও পরিণত এক ইকোসিস্টেম গড়ে তুলেছে তা তুলে ধরছেন অংশগ্রহণকারীরা। তিন দিনব্যাপী আন্তর্জাতিক রোড শো-তে শুধু প্রযুক্তির নয়, বরং বাংলাদেশের নতুন অর্থনৈতিক কূটনীতির সূচনা হিসেবে সেখানে তারা উপস্থাপন করছেন ভবিষ্যতের ‘সিলিকন রিভার বাংলাদেশ’-কে।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ সেমিকন্ডাক্টর রোডশো উদ্বোধন করেন  পেনাংয়ের উপ–মুখ্যমন্ত্রী ওয়াইবি জগদীপ সিং দেও। বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এবং বিএসআইএ সভাপতি এম এ জব্বার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিয়ার সামিটের আহ্বায়ক পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন সেমিকন্ডাক্টর শিল্পখাতে বাংলাদেশের সক্ষমতা ও পরবর্তী পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সেমিকন্ডাক্টর নকশা ও ভেরিফিকেশনে  বাংলাদেশ ও মালোয়েশিয়া এক সঙ্গে কাজ করতে পারে। এআই যেহেতু এর অনেক কাজই করে দেবে তাই আমরা বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে আইপি শেয়ারিং ও প্রশিক্ষণ সহযোগিতা, এমনকি দ্বিপাক্ষিক ‘সেন্টার অব এক্সেলেন্স’ ও যৌথ ভেঞ্চার ল্যাব স্থাপন করতে পারি। এরমাধ্যমে আইপি, লাইসেন্সিং ইত্যাদি বিষয়ের জন্য ডিজিটাল টুইন বানাতে পারি। ইতিমধ্যেই আমরা 
 
রোড শো-তে নিজেদের অ্যানালগ, আরএফ ও ফোটোনিক্স ডিজাইনের সঙ্গে দর্শনার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে  উলাকসেমি ও নিউরাল সেমিকন্ডাক্টর। ডিজিটাল ইমপ্লিমেন্টেশন ও ফাউন্ড্রি প্রস্তুতি দেখাচ্ছে প্রাইম সিলিকন। এআই-ভিত্তিক ডিজাইন অটোমেশন ও ওএসএটি সহযোগিতা তুলে ধরছে সিলিকোনোভা লিমিটেড। বাংলাদেশের চিপ টেস্টিং ও রিলায়েবিলিটি সেবা উপস্থাপন করছে আই-টেস্ট বাংলাদেশ। আর পাওয়ার ডিভাইস ও ফোটোনিক্স ক্ষেত্রে পথপ্রদর্শক ক্যাকটাস ম্যাটেরিয়ালস দেখাচ্ছে নিজেদের উদ্ভাবিত পণ্য ও সেবা। 

মালয়েশিয়ার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ইনভেস্ট পেনাং, ডেলয়েট, ইনফিনিয়ন, এএসই, টিএফ-এএমডি, ইনারি, ইনফিনেক্সসহ বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিনিয়োগ সংস্থাগুলো দেখছে ও জানছে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প খাতকে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক উৎকর্ষ সাধন, চিপ টেস্টিং, প্যাকেজিং এবং সেমিকন্ডাক্টর সরবরাহ-চেইন সম্প্রসারণের যৌথ উদ্যোগ খুঁজছেন বাংলাদেশী উদ্যোক্তারা।