এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার

এনটিএমসির নতুন ডিজি মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার
১০ নভেম্বর, ২০২৫ ১২:৫৪  

ভোটের আগে রদবদলের আলোচনার মধ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নেতৃত্বে পরিবর্তন এনেছে সরকার। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এনটিএমসির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বে তিনি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ নভেম্বর, রবিবার এই রদবদলের আদেশ জারি করে মোহাম্মদ ওসমান সরোয়ারের চাকরি সেনাবাহিনী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানিয়েছে।

একইসঙ্গে মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লাকে এনটিএমসির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।

ডিবিটেক/ইক