রেডিটের বিরুদ্ধে পারপ্লেক্সিটির মামলা

রেডিটের বিরুদ্ধে পারপ্লেক্সিটির মামলা
২৩ অক্টোবর, ২০২৫ ১৪:১৩  

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম রেডিট কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ইঞ্জিন নির্মাতা পারপ্লেক্সিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল আদালতে মামলা করেছে। অভিযোগে বলা হয়, পারপ্লেক্সিটি এবং আরও তিনটি সংস্থা রেডিটের ডেটা সুরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করেছে, যা তাদের ‘সার্চ ইঞ্জিন’ চালাতে প্রয়োজন ছিল। খবর রয়টার্স।

রেডিটের আইনজীবীরা জানিয়েছেন, এ ধরনের তথ্যচুরি মূলত কনটেন্ট নির্মাতাদের মেধাস্বত্ব লঙ্ঘনের শামিল। একই অভিযোগে রেডিট চলতি বছরের জুনে আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধেও মামলা করেছিল।

অন্যদিকে, পারপ্লেক্সিটি এক বিবৃতিতে বলেছে, তারা তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতার নীতিতে কাজ করে এবং প্রকাশ্য তথ্য ব্যবহারে তারা ন্যায্য। রেডিটের প্রধান আইন কর্মকর্তা বেন লি বলেন, “মানবসৃষ্ট কনটেন্ট নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা এখন শিল্পমানের তথ্যচুরির রূপ নিয়েছে।” রেডিট আদালতের কাছে ক্ষতিপূরণ ও পারপ্লেক্সিটির তথ্যব্যবহার বন্ধে আদেশ চেয়েছে।

ডিবিটেক/বিএমটি