অপ্রীতিকর অবস্থায় বেসিস প্রশাসক

চলতি সপ্তাহেই ফের হাওয়া লাগছে বেসিস নির্বাচনের পালে

চলতি সপ্তাহেই ফের হাওয়া লাগছে বেসিস নির্বাচনের পালে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব-এর সাথে বেসিস প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
১৩ অক্টোবর, ২০২৫ ২২:২০  
১৩ অক্টোবর, ২০২৫ ২২:৩৫  

বেসিস-এ দায়ত্ব গ্রহণের এক মাস অতিক্রম করেছেন নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। এর মধ্যে বিভিন্ন কাজে দেশের বাইরে থাকায় এক পক্ষের মতো অফিস করতে পেরেছেন তিনি। এরই মধ্যে ‘অপ্রীতিকর’ অবস্থাতেও পরতে হয়েছে তাকে। সেসব গায়ে না মেখেই যত্রদ্রুত সম্ভব নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চান বেসিস প্রশাসক। এ লক্ষ্যে এরই মধ্যে নির্বাচন পরিচালনায় একটি আপিল বোর্ড; দাবি অনুযায়ী একটি সহায়ক কমিটি গঠনের জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন তিনি। 

চলতি সপ্তাহেই এ বিষয়ে ইতিবাচক ফল নিয়ে আগামী সপ্তাহ থেকেই ফের নির্বাচনী পালে হাওয়া দিতে প্রস্তুতি নিচ্ছেন আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

১৩ সেপ্টেম্বর, সোমবার ডিজিবাংলাটেকডটনিউজ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এসব তথ্য দিলেন বেসিস প্রশাসক। বেসিস এ অতিরিক্ত দায়িত্ব পালনকারী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিবের সঙ্গে আলাপকালে বোঝা গেলো দায়িত্ব পালনের শুরুতেই তিনি বেশ অস্বস্তির মধ্যে সময় পার করছেন।

তিনি বললেন, বেসিস এখন কয়েক ভাগে বিভক্ত। তাই এখানে কাজ শুরু করাটা খুব একটা সুখকর হয়নি। যোগ দেয়ার পর আমি নেদার‌ল্যান্ড সফরে থাকতেই কে বা কারা বেসিস অফিসের সামনে স্ট্যান্ড ব্যানার রেখে যায়। তাতে যে শব্দচয়ন করা হয়েছে তা এ ধরনের একটি পশ বাণিজ্যিক সংগঠনের সঙ্গে যায় না। এরপর বিষয়টি তাদের বোঝানোর পর সেটি সরিয়েও নেয়া হয়। এরপর একটি পক্ষ যে ভাষায় আমাকে চিঠি দিয়েছে তা অনভিপ্রেত। এমন অনেকগুলো পক্ষকে এক করে আমাকে সামনে আগাতে হবে। আমি চাই যতদ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেতে। তবে এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তবে আমিও চলে যাবো। তখন বেসিস আরও তলানিতে পড়তে পারে। তাই তাদের সহযোগিতা পেলেই আমি দ্রুত নির্বাচন সম্পন্ন করতে চাই। সেই কাজ এরই মধ্যে শুরুও করেছে। আশা করছি চলতি সপ্তাহেই নির্বাচন আপিল বোর্ড ঘোষণা করা হবে। আর ২৭০০ বেসিস সদস্য থেকে একটি সহায়ক কমিটি গঠন আমার জন্য সহজ না হওয়ায় সেই দায়িত্বটিও আমি মন্ত্রণালয়ে দিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনাই আমি মানবো। আমি আমার ঊর্ধ্বতনদের কাছে জাবাবদিহি করবো। তবে এর বাইরে যদি কেউ আমাকে বিতর্কিত করতে চায় তাহলে এই অতিরিক্ত দায়িত্ব আমি পালন করতে চাই না। 

এদিকে দায়িত্ব গ্রহণের মাস পূর্তি পর ১২ অক্টোবর, রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেসিস প্রশাসক। সাক্ষাৎকালে প্রশাসক হাফিজুল্লাহ্ খান লিটন সচিবকে বেসিসের বর্তমান অবস্থা ও নির্বাচন বিষয়ক পরিকল্পনার সারসংক্ষেপ সচিবের কাছে উপস্থাপন করেছেন। 

এর আগে গত ১০ সেপ্টেম্বর বেসিস এ প্রশাসক এর দায়িত্ব প্রাপ্ত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। দায়িত্ব গ্রহণের পর গত ২৭ সেপ্টেম্বর  থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিদেশে ছিলেন তিনি। ১৪ অক্টোবর আবারো বিদেশ যেতে হচ্ছে তাকে।