ভবিষ্যৎ অ্যাপল স্মার্ট গ্লাসে থাকবে দ্বৈত ইন্টারফেস

ভবিষ্যৎ অ্যাপল স্মার্ট গ্লাসে থাকবে দ্বৈত ইন্টারফেস
১৩ অক্টোবর, ২০২৫ ১৭:০১  

অ্যাপলের আসন্ন স্মার্ট গ্লাস নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন জনপ্রিয় বিশ্লেষক মার্ক গারম্যান। তাঁর পাওয়ার অন নিউজলেটারে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটি আপাতত ভিশন প্রো’র উত্তরসূরি তৈরির পরিবর্তে মেটার রে-বেন ডিসপ্লের মতো হালকা ও পরিধানযোগ্য স্মার্ট গ্লাসে কাজ করছে। খবর দ্য ভার্জ।

গারম্যান জানিয়েছেন, এই স্মার্ট গ্লাস ভিশনওএস অপারেটিং সিস্টেমে চলবে। তবে এর বিশেষত্ব হবে দুটি আলাদা ইউজার ইন্টারফেস (ইউআই)— অর্থাৎ, এটি ম্যাকের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণাঙ্গ ভিশনওএস ইন্টারফেস চালাবে, আর আইফোনের সঙ্গে যুক্ত হলে তুলনামূলক হালকা ও মোবাইল-বান্ধব ইন্টারফেসে রূপ নেবে।

বিশ্লেষকদের মতে, এটি অ্যাপলের ওয়্যারেবল ইকোসিস্টেমে বড় পরিবর্তন আনবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই একই ডিভাইস দিয়ে কাজ ও বিনোদন উভয়ই উপভোগ করতে পারবেন। 

গারম্যান ইঙ্গিত দিয়েছেন, এই প্রকল্প এখনো প্রাথমিক উন্নয়নধাপে রয়েছে, তবে এটি অ্যাপলের মিক্সড রিয়েলিটি কৌশলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করতে পারে।

ডিবিটেক/বিএমটি