এই সপ্তাহেই আসছে অ্যাপলের এম৫ ম্যাকবুক প্রো
অ্যাপল তাদের নতুন প্রজন্মের এম৫ ম্যাকবুক প্রো খুব শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে। জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান তাঁর পাওয়ার অন নিউজলেটারে জানিয়েছেন, নতুন এম৫ চিপযুক্ত ম্যাকবুক প্রো এই সপ্তাহেই অ্যাপল স্টোরে দেখা যেতে পারে। খবর দ্য ভার্জ।
গারম্যানের তথ্যমতে, অ্যাপল এবার একসঙ্গে এম৫ আইপ্যাড প্রো এবং সামান্য হালনাগাদ সংস্করণের ভিশন প্রো হেডসেট ঘোষণারও প্রস্তুতি নিচ্ছে। নতুন এম৫ চিপ হবে আরও শক্তিশালী ও বিদ্যুৎ-সাশ্রয়ী, যা মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কাজের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
বিশ্লেষকদের মতে, এই আপডেট অ্যাপলের পরবর্তী বড় ধাপ, যেখানে তারা তাদের ম্যাক ও আইপ্যাড পণ্যগুলোকে সম্পূর্ণভাবে এআই-সমর্থিত হার্ডওয়্যার ইকোসিস্টেমে রূপান্তর করছে। এম৫ চিপের সঙ্গে উন্নত গ্রাফিক্স ইঞ্জিন, দ্রুততর প্রসেসিং স্পিড এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের প্রত্যাশাও করা হচ্ছে।
গারম্যান আরও ইঙ্গিত দিয়েছেন, অ্যাপল নভেম্বরের শুরুতে এই নতুন পণ্যগুলোর বিক্রি শুরু করতে পারে।
ডিবিটেক/বিএমটি







