অপো আনছে এ৬ প্রো
ঐতিহ্য, শিল্পকলা ও আধুনিকতার সমন্বয়ে রোজ পেটাল ডিজাইনে শিগগিরই বাংলাদেশের বাজারে উন্মোচন করা হবে অপো এ৬ প্রো। স্মার্টফোনটির কোমল আন্ডারটোনগুলো উষ্ণতা, আশাবাদ ও স্থিতিশীল শক্তির প্রতীক বলে জানিয়েছে অপো বাংলাদেশ।
২৪ সেপ্টেম্বর, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপো এ৬ প্রো কেবল দেখার ক্ষেত্রে নয়, অনুভব করার ক্ষেত্রেও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিজাইনটি হাতে ধরার অনুভূতিকে সমৃদ্ধ করার পাশাপাশি, আলো-ছায়ার এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসবে। এটি কেবল আর সাধারণ কোনো রঙ থাকছে না, এটি হয়ে উঠতে যাচ্ছে আবেগ, লাইফস্টাইল ও ব্যক্তিগত অনুভূতির একটি অব্যক্ত অভিব্যক্তি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোজউড রেড ও রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা অপো এ৬ প্রো কেবল কোনো স্মার্টফোন নয়; এটি প্রাকৃতিকভাবে অনুপ্রাণিত শিল্প। অধ্যবসায়, ভালোবাসা ও সফলতার অনুপ্রেরণা তৈরি করতে এটি নির্ভুলভাবে ডিজাইন করা হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, প্রযুক্তি ডিভাইসের চেয়েও বেশি কিছু হতে পারে; এটি আবেগ ও সমৃদ্ধির প্রতীক হয়ে উঠতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনন্য এই ডিভাইসটি শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছে। ব্যবহারকারীরা এমন একটি ডিভাইসের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন যা, কেবল উদ্ভাবন নিয়ে আসছে না, বরং অনুপ্রেরণাও নিয়ে আসছে। অপো এ৬ প্রোর প্রিমিয়াম নান্দনিকতা ও স্পর্শের স্বাচ্ছন্দ্য ব্যবহারকারীর কাছে স্মার্টফোনে সংজ্ঞাই বদলে দেবে। এটি কেবল কোনো ডিভাইস নয়, এটি যেন জীবনেরই গল্প, যেখানে বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানো, সহনশীলতার সাথে শক্তিশালী হয়ে ওঠা ও নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা উঠে এসেছে।







