বিডা নির্বাহী চেয়ারম্যানের সাথে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক
শীর্ষ সেমিকন্ডাক্টর দেশগুলোতে রোডশো করতে চায় বিএসআইএ
জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ শীর্ষ সেমিকন্ডাক্টর দেশগুলোতে রোডশো জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রসহ শীর্ষ সেমিকন্ডাক্টর দেশগুলোতে রোডশো আয়োজন করতে চায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)।
বিএসআইএ সভাপতি এম. এ. জব্বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছে এই প্রস্তাবনার পশাপাশি আরো ৫টি দাবি উপস্থাপন করেছে। আগারাগঁওয়ের বিডার কার্যালয়ে ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত ওই সভায় বিএসআইএ
এছাড়াও বিডার ব্যবসা উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি এবং সহযোগী সম্পর্ক ব্যবস্থাপক জোহারি বিন আখতারও বৈঠকে উপস্থিত ছিলেন।
দ্বিপাক্ষিক বৈঠকে বিএসআইএ-এর পক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যানের লিখিত প্রস্তাবনায় রোডশো আয়োজনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগে উৎসাহিত করতে নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রদান; সেমিকন্ডাক্টর টাস্কফোর্স সুপারিশমালার দ্রুত বাস্তবায়ন; সেমিকন্ডাক্টর সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা;



