জাতীয় এআই অবকাঠামো গড়ছে আম্বানির রিলায়েন্স

জাতীয় এআই অবকাঠামো গড়ছে আম্বানির রিলায়েন্স
৩০ আগষ্ট, ২০২৫ ১৪:৩৫  
৩০ আগষ্ট, ২০২৫ ১৮:৩৬  

মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের জন্য জাতীয় পর্যায়ের এআই অবকাঠামো গড়তে ‘রিলায়েন্স ইন্টেলিজেন্স’ নামে নতুন সহযোগী প্রতিষ্ঠান চালু করেছে। প্রথম ধাপে গুগল ক্লাউডের সঙ্গে অংশীদারিত্বে জামনগরে বড় আকারের এআই ডেটা সেন্টার তৈরি হবে, যা ব্যবসা প্রতিষ্ঠান, ডেভেলপার ও সরকারি সংস্থার জন্য এআই-সেবা দেবে। খবর টেকক্রাঞ্চ।

এছাড়া রিলায়েন্স মেটার সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের যৌথ বিনিয়োগে লামা-ভিত্তিক এন্টারপ্রাইজ এআই প্ল্যাটফর্ম চালু করবে, যা বিক্রয়, বিপণন, আইটি ও কাস্টমার সার্ভিস খাতে ব্যবহার হবে। ভবিষ্যতে ওপেনএআই-এর সঙ্গেও অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে।

রিলায়েন্স আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের পরিকল্পনা করেছে এবং ২০২৬ সালের প্রথমার্ধে জিও প্ল্যাটফর্মসের আইপিও আনার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি ইতিমধ্যে মাইক্রোসফট, গুগল ও মেটার সঙ্গে অংশীদারিত্ব করেছে এবং জিওএআইক্লাউড, জিওহটস্টার ও স্মার্ট গ্লাস জিওফ্রেমসের মতো এআই সেবা চালু করেছে।

ডিবিটেক/বিএমটি