টিকটকে ভয়েস নোট ও ছবি পাঠানোর সুবিধা
টিকটক ব্যবহারকারীরা এখন থেকে সরাসরি বার্তায় (ডিএম) ভয়েস নোট এবং সর্বোচ্চ নয়টি ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। নতুন ফিচারটি ধাপে ধাপে চালু হচ্ছে এবং একান্ত বার্তা ছাড়াও গ্রুপ চ্যাটেও এটি ব্যবহার করা যাবে। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, ভয়েস নোটের মাধ্যমে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের অডিও বার্তা পাঠানো যাবে। পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের তোলা বা গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও সম্পাদনা করে শেয়ার করতে পারবেন। তবে নতুন কোনো বার্তায় প্রথমবারের মতো ছবি বা ভিডিও পাঠানো যাবে না, কেবল টিকটকে আগে থেকে থাকা কনটেন্ট শেয়ার করা যাবে।
১৬ বছরের নিচের ব্যবহারকারীদের জন্য ডিএম বন্ধ থাকলেও ১৬ থেকে ১৮ বছরের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যেমন নগ্নতার ছবি শনাক্ত ও ব্লক করার সুবিধা।
ডিবিটেক/বিএমটি







