আইফোনে আসছে অ্যান্ড্রয়েডের কুইক শেয়ার ফিচার
গুগল অ্যান্ড্রয়েডের কুইক শেয়ার ফিচারকে আইফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ করছে। গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণের টিয়ারডাউনে এ তথ্য প্রকাশ পেয়েছে, যা প্রায় এক বছর আগের একটি প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। খবর জিএসএম এরিনা।
প্রথমে গুগল ও স্যামসাং যৌথভাবে কুইক শেয়ার চালু করলেও এটি এতদিন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন ফিচার চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আইফোনে ফাইল পাঠাতে পারবেন, তবে এজন্য গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যেহেতু ফিচারটি গুগল প্লে সার্ভিসের বেটা সংস্করণে যুক্ত হয়েছে, তাই শিগগিরই এর আনুষ্ঠানিক প্রকাশের সম্ভাবনা রয়েছে।
ডিবিটেক/বিএমটি



