ফুডপ্যান্ডায় খুলশী মার্ট
স্থানীয়দের জন্য অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা অ্যাপে যুক্ত হয়েছে চট্টগ্রামের ‘খুলশী মার্ট’। এখন থেকে এই অ্যাপেই নিজেদের বিভিন্ন এক্সক্লুসিভ অফার দেবে চট্টগ্রামের খুলশীতে ১৯ বছর ধরে খুচরা কারবারিতে সংশ্লিষ্ট গ্রোসারি শপটি।
সেবাটি চালু করতে খুলশী মার্টের চট্টগ্রাম কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। ১৯ আগস্ট, মঙ্গলবার ফুডপ্যান্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তি অনুষ্ঠানে তাদের হেড অব শপস আবু সালেহ দিদার; কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্পেশালিস্ট ফাইজা শাহীদ তাবাসসুম; এবং সেলস অ্যাসোসিয়েট সৈয়দ আবদুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন।
অপরদিকে খুলশী মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাখের হোসাইন; প্রোকিওরমেন্ট ম্যানেজার আব্দুল্লা ইসলাম; ফাইন্যান্স বিভাগের অ্যাকাউন্টস অফিসার মো. আশরাফ এবং মার্কেটিংয়ের সিনিয়র অফিসার মো. মোস্তাফিজুর রহমান।







