চায়না রাউন্ড ট্রিপ জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্ট

চায়না রাউন্ড ট্রিপ জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্ট
২৬ জুন, ২০২৫ ১৯:১৯  
২৬ জুন, ২০২৫ ২১:২০  

দ্বিতীয়বারের মতো মার্চেন্টদের প্রান্তিক ভিত্তিক  পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানালো অ্যাপ ভিত্তিক  কুরিয়ার সার্ভিস পাঠাও । বাংলাদেশে এই প্রথম মার্চেন্টদের চায়না রাউন্ড ট্রিপ সহ নেপাল ও কক্সবাজার রাউন্ড ট্রিপের কাপল এয়ার টিকিট জিতেছেন পাঠাও কুরিয়ার-এর মার্চেন্টরা।

বিজয়ীদের মধ্যে বেস্ট মার্চেন্ট (পুরুষ) ক্যাটাগরিতে ঢাকা টু গুয়াংজু টু ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন ইজি শপ বিডি এর নাইম হোসেন, বেস্ট মার্চেন্ট (নারী) ক্যাটাগরিতে ঢাকা টু কাঠমুন্ডু টু ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন মেহেদি বাই মিমি এর তানজিলা আকতার, বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা টু কক্সবাজার টু ঢাকা কাপল এয়ার টিকেট পাঁচমিশালি বাই তৃনা এর তানিয়া ইসলাম তৃনা।

২৬ জুন বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয় বলে জানিয়ছে পাঠাও কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হয়। 


প্রসঙ্গত, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও এখন দেশে শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে বলে দাবি করে আসছে।