ডিস্ট্রিবিউশন টিমের সুরক্ষায় গ্রামীণফোনের বিশেষ উদ্যোগ

ডিস্ট্রিবিউশন টিমের সুরক্ষায় গ্রামীণফোনের বিশেষ উদ্যোগ
৯ এপ্রিল, ২০২৬ ১০:০৮  

ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে কর্মরত ফ্রন্টলাইন টিমের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা (এইচএসএস) নিশ্চিত করতে দেশব্যাপী বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত ঝুঁকি হ্রাস এবং একটি কাঠামোবদ্ধ নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

৯ এপ্রিল, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রন্টলাইন কর্মীদের জন্য বিশেষায়িত ‘ডিফেন্সিভ মোটরবাইক প্রশিক্ষণ’ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এছাড়া সার্টিফায়েড মেকানিকদের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মীদের মোটরবাইক পরীক্ষার জন্য ‘হেলথ চেক-আপ ক্যাম্পেইন’ আয়োজন করা হয়। পাশাপাশি ডিস্ট্রিবিউশন হাউস ফিল্ড ফোর্সের (ডিএইচএফএফ) সদস্যদের মাঝে উন্নত মানের সুরক্ষা জুতা বিতরণ করেছে গ্রামীণফোন।

উদ্যোগটি প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “নিরাপত্তা গ্রামীণফোনের কার্যক্রম পরিচালনার অবিচ্ছেদ্য অংশ। অপারেশনাল ঝুঁকি কমাতে এবং ফ্রন্টলাইন টিমকে নিরাপদে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সরঞ্জাম প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নিরাপত্তার মান শক্তিশালী করা অপরিহার্য।”

‘গ্রামীণফোন বিশ্বাস করে, কর্মীদের নিরাপত্তাই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার এই নিরন্তর প্রচেষ্টা কেবল কমপ্লায়েন্স রক্ষা নয়, বরং প্রতিটি কর্মীর জীবন সুরক্ষায় প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন’- যোগ করেন তিনি।

ডিবিটেক/এমআইইউএম/ইকে