থ্রেডসের মাসিক ব্যবহারকারী ৪০০ মিলিয়ন ছাড়াল

থ্রেডসের মাসিক ব্যবহারকারী ৪০০ মিলিয়ন ছাড়াল
১৩ আগষ্ট, ২০২৫ ১৩:৫৬  
১৩ আগষ্ট, ২০২৫ ১২:৫৬  

টুইটার (বর্তমানে এক্স)-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দুই বছর আগে যাত্রা শুরু করা মেটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৪০০ মিলিয়ন ছুঁয়েছে। মঙ্গলবার ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এ তথ্য জানান। 

অ্যাডাম মসেরি বলেন, গত কয়েক সপ্তাহ আগে থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৪০০ মিলিয়ন অতিক্রম করেছে, যা গত ত্রৈমাসিকে ৫০ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। 

এপ্রিলের শেষে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ৩৫০ মিলিয়ন। বর্তমানে এক্স-এর মাসিক ব্যবহারকারী ৬০০ মিলিয়নের বেশি হলেও, সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী মোবাইল দৈনিক ব্যবহারকারীর দিক থেকে থ্রেডস এক্স-এর কাছাকাছি পৌঁছে গেছে। 

২০২৫ সালের জুনে থ্রেডসের দৈনিক মোবাইল ব্যবহারকারী ছিল ১১ কোটি ৫১ লাখ, যা এক বছরে ১২৭.৮% বৃদ্ধি। গত এক বছরে প্ল্যাটফর্মটিতে ডিএম, ফেডিভার্স ইন্টিগ্রেশন, কাস্টম ফিড, এআই ফিচারসহ বহু নতুন সুবিধা যুক্ত হয়েছে।

ডিবিটেক/বিএমটি