অস্ট্রেলিয়ায় অ্যাপল ও গুগলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের রায়
অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট মঙ্গলবার রায় দিয়েছে যে অ্যাপল ও গুগল তাদের নিজ নিজ অ্যাপ স্টোর নীতিতে প্রতিযোগিতা সীমিত করে বাজার ক্ষমতার অপব্যবহার করেছে। খবর টেকক্রাঞ্চ।
এপিক গেমস দায়ের করা মামলায় বিচারক জোনাথন বিচ বলেন, এই দুই প্রযুক্তি জায়ান্ট অ্যাপ বিতরণে প্রভাবশালী অবস্থান ব্যবহার করে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করেছে, যদিও “অযৌক্তিক আচরণ”-এর অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।
এপিক গেমস দীর্ঘদিন ধরে ইন-অ্যাপ ক্রয়ের ফি কাঠামো নিয়ে বিশ্বব্যাপী আইনি লড়াই করছে। যুক্তরাষ্ট্রে বড় জয় পাওয়ার পর পাঁচ বছর পর ফোর্টনাইট আবার অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে ফিরে এসেছে।
অস্ট্রেলিয়ায়ও এ রায়ের ফলে এপিক গেমস স্টোর ও ফোর্টনাইট শিগগিরই ফিরতে পারে। গুগল ও অ্যাপল উভয়েই কিছু দাবিতে আদালতের রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছে, যদিও নিরাপত্তা ও অ্যাপ বিতরণ নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
ডিবিটেক/বিএমটি







