দারাজমলে ‘হাইসেন্স’
দেশের ক্রেতাদের ঘরে ঘরে নিজেদের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশের সঙ্গে জোট বেধেছে ব্র্যান্ড হাইসেন্স। হাইসেন্সের অনুমোদিত উৎপাদক ও পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে এই কৌশলগত চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। চুক্তির আওতায় দারাজমলে ‘হাইসেন্স’ | ফেয়ার ইলেকট্রনিক্স মল ফ্ল্যাগশিপ স্টোর’ খোলা হয়েছে।
এই ভার্চুয়াল মল থেকে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তির টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ আইওটি ইলেকট্রনিক্স পণ্য কিনতে পারবেন গ্রাহক।
৩০ জুলাই, বুধবার প্রতিষ্ঠান দুটির পক্ষে জানানো হয়, রাজধানীর বনানী ফেয়ার গ্রুপ অফিসে এ উপলক্ষে সম্প্রতি একটি চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান মো. রুহুল আলম আল মাহবুব এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার বেন ই। অনুষ্ঠানে হাইসেন্স ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জেসন ওয়াং-সহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান বলেন, ‘দারাজের বিশাল গ্রাহক নেটওয়ার্কের মাধ্যমে হাইসেন্সের বিশ্বমানের প্রযুক্তি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব বলে আমরা আশাবাদী। এই অংশীদারিত্ব ক্রেতাদের অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করবে।’
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা দেশের ই-কমার্স খাতের প্রসারে ভূমিকা রাখতে পারব। গ্রাহকদের কাছে সেরা ও উদ্ভাবনী পণ্য পৌঁছে দিয়ে তাঁদের সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য। সেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে এমন অংশীদারিত্বের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ই-কমার্সে শীর্ষস্থান ধরে রাখার কৌশল আমরা অব্যাহত রাখব।’
প্রসঙ্গত, হাইসেন্স বিশ্বব্যাপী ১০০-ইঞ্চির বেশি পর্দার টেলিভিশন বিক্রিতে প্রথম এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর অফিশিয়াল পার্টনার।



