জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫-এ বিজয়ী হলেন যারা
জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় এ বছর ৯টি ক্ষেত্রে বিশেষ দক্ষতা দেখিয়ে পুরস্কৃত হলেন ১১ তরুণ। এর মধ্যে ৭টি ক্ষেত্রই প্রযুক্তি দক্ষতা।
প্রতিযোগিতায় সাইবার সুরক্ষায় স্বয়ম সৌকর্য ও মোঃ রাসেল ভুঞা; মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে ইসমাইল হোসাইন, ক্লাউড কম্পিউটিংয়ে সাদাতুল ইসলাম সাদি, ওয়েব প্রযুক্তিতে তাহমিদুল ইসলাম অমি, গ্রাফিক্স ডিজাইনে মুবাররাত আহমেদ সামিন, রোবট সিস্টেম ইন্টিগ্রেশনে মেহেদী হাসান সাজিত এবং ইলকট্রিক্যাল ইনস্টলেশনে মোঃ কাজল হোসেন পুরস্কৃত হয়েছেন।
এছাড়াও বেকারিতে মোঃ আতিকুর রহমান এবং পেইন্টিং ও ডেকোরেশনে তাবাসসুম মারিয়াম দক্ষতা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।
বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোসাদ্দেক খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জহুরুল হক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ওবায়দুর রহমান উপস্থিত ছিলন।



