নতুন অ্যাপ সংস্করণ আনছে টিকটক

নতুন অ্যাপ সংস্করণ আনছে টিকটক
৮ জুলাই, ২০২৫ ১৭:৩১  
৮ জুলাই, ২০২৫ ১৭:৩১  

মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রির পরিকল্পনার অংশ হিসেবে টিকটক একটি নতুন অ্যাপ সংস্করণ তৈরি করছে বলে জানিয়েছে দ্য ইনফরমেশন। প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ সেপ্টেম্বর নতুন অ্যাপটি চালু করা হতে পারে, আর বর্তমান অ্যাপটি আগামী বছরের মার্চ থেকে কার্যকর থাকবে না। তবে এই সময়সূচি পরিবর্তনও হতে পারে। খবর টেকক্রাঞ্চ।

মার্কিন ব্যবহারকারীদের টিকটক ব্যবহার চালিয়ে যেতে হলে নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে।

এ খবরে আরও জানা যায়, দু'দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি চীনের সঙ্গে টিকটকের বিক্রি নিয়ে আলোচনা শুরু করবেন এবং সরকারের পক্ষ থেকে প্রায় চূড়ান্ত চুক্তি রয়েছে।

গত মাসে ট্রাম্প টিকটক নিষেধাজ্ঞার সময়সীমা তৃতীয়বারের মতো বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করেছেন।

ডিবিটেক/বিএমটি