মেট্রোরেল চলছে, সঙ্গে কাঁচা বা রান্না করা মাংস নিতে মানা

মেট্রোরেল চলছে, সঙ্গে কাঁচা বা রান্না করা মাংস নিতে মানা
৮ জুন, ২০২৫ ০৮:২৮  
৮ জুন, ২০২৫ ১২:১১  

পবিত্র ঈদুল আজহায় এক দিন বন্ধ থাকার ফের চালু হয়েছে মেট্রোরেল। ৮ জুন, রাবিবার সকাল সাড়ে ৮টা থেকে মেট্রোরেলে চড়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী। তবে এই যাত্রায় কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস নিয়ে যাতায়াত না করতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা অমান্যকারীদের ধরতে প্রতিটি মেট্রোরেল স্টেশনের প্রবেশপথে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে বলে জানানো হয়েছে।

 কোনো যাত্রীর কাছে কাঁচা কিংবা রান্না করা মাংস পাওয়া গেলে, তাঁকে মেট্রোস্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া সোমবার থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে।