অনলাইনে টোফেল নেবে সিএইচএস এড্যুকেশন

অনলাইনে টোফেল নেবে  সিএইচএস এড্যুকেশন
২৬ মে, ২০২৫ ১০:৪৪  
২৬ মে, ২০২৫ ১৪:৫৩  

ইংরেজি দক্ষতা মূল্যায়নের অনলাইন পরীক্ষা টোফেল আইবিটি (TOEFL iBT) গ্রহণে বাংলাদেশের অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নের অনলাইন উদ্যোগ সিএইচএস এডুকেশন বাংলাদেশ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি দক্ষতা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইটিএস (ETS) প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে সিএইচএস এডুকেশনকে চুক্তিপালন শর্তে আজীবন প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছে। এর ফলে বাংলাদেশের যেসব শিক্ষার্থী বিদেশে পড়ালেখা বা ক্যারিয়ারের জন্য যাবেন তারা ঘরে বসেই টোফেল পরীক্ষা দিতে পারবেন।

ইটিএস ভারতের কান্ট্রি রেপ্রেজেন্টেটিভ আনোয়ার নাসের গত ২৫ মে ধানমিন্ডতে সিএইচএস এর অফিসে এ সংক্রান্ত সনদ হস্তান্তর করেন। সনদটি গ্রহণ করেন সিএইচএস এডুকেশন লিমিটেড-এর সিইও মো. নাজমুল হাসান রাজু। অন্যান্যের মধ্যে টোফেল আইবিটি'র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জান্নাতুল করিম এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশী অ্যাম্বাসেডর হিসেবে এখন থেকে ইটিএস এর সরাসরি সহযোগিতায় টোফেল আইবিটি পরীক্ষার প্রস্তুতি ও রিসোর্স সরবরাহ করবে  সিএইচএস। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন অফিশিয়াল প্রস্তুতি উপকরণ ও মক টেস্ট। 

বাংলাদেশী অ্যাম্বাসেডর হওয়ার পর সিএইচএস এডুকেশন লিমিটেড-এর সিইও মো. নাজমুল হাসান রাজু বলেন, “ETS-এর কাছ থেকে TOEFL iBT পরীক্ষার মার্কেট অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আমরা বিশ্বাস করি, এই দায়িত্ব আমাদের শিক্ষা সহায়তার পরিধিকে আরও সম্প্রসারিত করবে এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপাতত ওয়েবসাইট থেকে সেবা দেয়া হলেও শিগগিরই অ্যাপ প্রকাশ করে এই সেবাকে আরো প্রাণবন্ত করবো।