ই-ভ্যালি হ্যাকড
হ্যাকারের দখলে রয়েছে আলোচিত দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইট খুললে সেখানে সব প্রোডাক্ট প্রদর্শিত হলেও ব্যানার পোস্ট নিজেদের দখলে নিয়ে সেখানে একটি বার্তা দেয়া হয়েছে। বার্তায় হ্যাকারের পরিচয়/ঠিকানা প্রোটন হিসেবে উল্লেখ আছে। ইংরেজিতে লেখা ওই বার্তায়, ক্রেতাদের সকল তথ্য ফাঁস করে দেয়ার হুমকী দিয়ে দ্রুত কর্তৃপক্ষকে যোগাযোগ করার মেইল সেঁটে দিয়েছে হ্যাকার।
সূত্রমতে, শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা দেখতে পান, সাইটটির স্বাভাবিক কনটেন্টের পরিবর্তে একটি হ্যাকার গ্রুপের বার্তা প্রদর্শিত হচ্ছে।
এদিকে এখন পর্যন্ত হ্যাকিংয়ের পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, এটি কোনো বিদেশি সাইবার গ্রুপের কাজ হতে পারে। তবে বার্তা বলছে এটি কোনো গ্রুপ না হয়ে একক হ্যকারও হতে পারে।
প্রসঙ্গতম, এর আগেও বিভিন্ন সময় দেশীয় ই-কমার্স সাইটগুলো সাইবার হামলার শিকার হয়েছে। এতে বোঝা যায়, অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত নয়।







