টেসলাকে টেক্কা দিতে শাওমি’র নতুন বৈদ্যুতিক গাড়ি

টেসলাকে টেক্কা দিতে শাওমি’র নতুন বৈদ্যুতিক গাড়ি
২৩ মে, ২০২৫ ১৫:১৫  
২৪ মে, ২০২৫ ০১:১৮  
আমেরিকার বিখ্যাত গাড়ি নির্মাতা টেসলার ‘মডেল ওয়াই’-এর সরাসরি প্রতিযোগী হিসেবে দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি এবং প্রথম বহুমুখী স্পোর্টস কার ‘ওয়াইইউ৭’ (YU7) বাজারে উন্মোচন করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি। শাওমির এই ইভিটির বিশেষত্ব হলো মাত্র ১৫ মিনিটের চার্জে প্রায় ৬২০ কিলোমিটার চলার মতো শক্তি সঞ্চয় করতে পারে। 
নিজেদের আগের মডেল ‘এসইউ৭’ বাজারে ব্যাপক সাড়া ফেলায় প্রতিষ্ঠানটি নতুন এই গাড়ির মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যেতে জুলাই ২০২৫ সালে বাজারে আসবে নতুন গাড়িটি। গাড়িটি বিষয়ে শাওমির প্রধান নির্বাহী লেই জুন জানান, এর মূল্য টেসলার তুলনায় ৬০,০০০ থেকে ৭০,০০০ চীনা মুদ্রা বেশি হতে পারে। বর্তমান সময়ে টেসলার ‘মডেল ওয়াই’-এর প্রাথমিক মূল্য ২ লাখ ৬৩ হাজার ৫০০ ইউয়ান (প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা)।
গাড়িটির দৈর্ঘ্য ৪৯৯৯ মিলিমিটার, প্রস্থ ১৯৯৬ মিলিমিটার এবং উচ্চতা ১৬০০ মিলিমিটার। গাড়ির ভেতরের পরিসর বেশ প্রশস্ত।
নতুন অবমুক্ত ওয়াইইউ৭ মডেলটি পাওয়া যাবে তিন ভিন্ন ভ্যারিয়েন্টে।  এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্টটি দ্বৈত মোটরযুক্ত। এর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ৬৯০ অশ্বশক্তি। এতে মাত্র ৩.২৩ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। গাড়িটিতে ব্যবহৃত হয়েছে ১০১.৭ কিলোওয়াটঘণ্টার উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮৩৫ কিলোমিটার চলতে সক্ষম। 
যদিও  টেসলার এসইউ৭ এর সর্বোচ্চ  গতি ঘণ্টায় ৭১৯ কিলোমিটার পর্যন্ত।
বিশ্লেষকদের মতে, ‘ওয়াইইউ৭’ গাড়িটির শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘ রেঞ্জ এবং উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার আধিপত্যে বড় ধাক্কা দিতে পারে।