‘বিল্ড ইওর ড্রিমস: এনইভি মেকানিক ট্রেনিং’ প্রোগ্রাম চালু করেছে বিওয়াইডি বাংলাদেশ। বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল রেভ্যুলুশনকে আরও গতিশীল করতে ও স্থানীয় মেকানিকদের দক্ষতা বাড়াতে বিওয়াইডি সার্ভিস সেন্টারে গত ৫ ডিসেম্বর কর্মসূচির প্রথম সেশনটি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন ওয়ার্কশপ ও প্রতিষ্ঠান থেকে ২৫ জন উৎসাহী মেকানিক অংশগ্রহণ করেন।
এই বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচিটি পরবর্তীতে আরও চারটি ধাপে চলমান থাকবে, যেখানে প্রতিটি সেশনে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেবেন বলে ১০ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ইভি টেকনোলজি সম্পর্কে জ্ঞান আহরণে আগ্রহী ও উদ্যমী প্রার্থীদের নির্বাচন করার জন্য স্থানীয় মেকানিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মসূচিটি চালু করা হয়। প্রশিক্ষণজুড়ে বিশেষজ্ঞ নির্দেশনা নিশ্চিত করতে, সেশনগুলো পরিচালনা করছেন বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক। এ প্রজেক্টটি আগামী বছর জুড়ে সারাদেশে সম্প্রসারিত হবে।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বাংলাদেশের ইভি বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে শক্তিশালী স্থানীয় টেকনিক্যাল দক্ষতা ও ক্রেতাদের আস্থা গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুগান্তকারী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মেকানিকদের দক্ষতা বৃদ্ধি করে বিদ্যমান চ্যালেঞ্জকে বাস্তব সুযোগে রূপান্তর করে পরিচ্ছন্ন, সবুজ ভবিষ্যৎ গড়ে তোলতে প্রতিশ্রুতিবদ্ধ বিওয়াইডি। এটি কেবল প্রথম ধাপ; ধারাবাহিকভাবে সারা বছর জুড়ে দেশব্যাপী এই কর্মসূচির পরিধি বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্য হলো ইভি খাতে সুদক্ষ মেকানিক কমিউনিটি গঠন করা। এমন দৃঢ়তা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রথম ব্র্যান্ড হিসেবে আমরা অত্যন্ত গর্বিত।”
এই অঙ্গীকারকে আরও জোরদার করে বিওয়াইডি বাংলাদেশের হেড অব আফটার সেলস সার্ভিস মোজাম্মেল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো স্থানীয় টেকনিশিয়ানদের এমন দক্ষতা ও জ্ঞান প্রদান করা, যেন তারা আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে ইভি সার্ভিস প্রদান করতে পারে। এই উদ্যোগটি কেবল প্রশিক্ষণ নয়, এটি একটি টেকসই ইকোসিস্টেম তৈরি করার প্রচেষ্টা, যা বাংলাদেশের ইলেকট্রিক মোবিলিটির যাত্রাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”
ডিবিটেক/এএইচ/ইকে