ঈদুল আজহায় অপোর ‘‘ড্রিম ট্রিপ’ অফার

ঈদুল আজহায় অপোর ‘‘ড্রিম ট্রিপ’ অফার
২২ মে, ২০২৫ ০৭:৫৭  
২২ মে, ২০২৫ ১২:৫৮  

ঈদুল আজহা’র  বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশেষ সব অফারের ঘোষণা দিয়েছে মোবাইল ব্র্যান্ড অপো বাংলাদেশ। ঈদে ‘মেগা ঈদ লটারি  জিতে ইন্টারন্যাশনাল ‘ড্রিম ট্রিপ’ অর্ধাৎ বিদেশ সফর। তবে কোন দেশ তাও নির্ধারিত হবে দ্বৈবচয়ন পদ্ধতিতে।  বৃহস্পতিবার অপো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে,  এই উৎসব উদযাপনের অংশ হিসেবে ২১ মে থেকে ব্র্যান্ডটি নতুন স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৯৯০।  

এর বাইরে ঈদ অফারে অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার বঙ্গো’তে ১ মাসের ফ্রি সাবসক্রিপশন পাবেন গ্রাহক। নির্দিষ্ট স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন নিশ্চিত উপহার- যেমন, ‘অপো এ৫ প্রো’ এর প্রতিটি স্মার্টফোনের সঙ্গে পাওয়া যাবে ১টি অভিজাত ছাতা, ‘অপো রেনো১৩ এফ’ এর সঙ্গে বাহারি ভ্রমণ ব্যাগ, এবং নতুন উন্মোচিত হওয়া ‘অপো এ৫এক্স’ এর সঙ্গে থাকছে বিশেষ অ্যাক্সেসরিজ গিফট বক্স।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “এবারের ঈদুল আজহায় বাংলাদেশের গ্রাহক ও ভোক্তাদের অপো প্রযুক্তির চেয়ে বেশি কিছু অফার দিতে চায়; যা তাদের উৎসব উদযাপনে ও স্মৃতিগুলো স্মরণীয় করে রাখতে সাহায্য করবে। ঈদে আমাদের আকর্ষণীয় অফার ও সারাদেশে অপোর ‘এ৫এক্স’ এর প্রাপ্তিকে উপলক্ষ করে আমরা গ্রাহকদের আনন্দের ভাগিদার হতে চাই। তাই মেগা প্রাইজ, বিশেষ গিফট কিংবা টেকসই স্মার্টফোন, তা যাই হোক না কেন; অপো সবার ঈদ আনন্দ বহুগণ বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”