ইনফিনিক্সের ঈদে ‘ল্যাপটপ ও ইভি’

ইনফিনিক্সের ঈদে ‘ল্যাপটপ ও ইভি’
২২ মে, ২০২৫ ০৮:১৬  
২২ মে, ২০২৫ ১৩:১৭  

ঈদ অফারে ল্যাপটপ ও ইলেকট্রিক বাইক জেতার সুযোগ করে দিয়েছে ইনফিনিক্স মোবাইল। তবে এজন্য ইনফিনিক্স নোট ৫০ সিরিজের যে কোনো একটি স্মার্টফোন কিনতে হবে। এরপর ইনফিনিক্স অনুমোদিত বিক্রয়কেন্দ্রে থাকা ক্যাম্পেইনের ব্র্যান্ডিং থেকে QR কোড স্ক্যান করে তাদের অফিসিয়াল গেম লিঙ্ক ভিজিট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই সুযোগ মিলবে পুরস্কার জেতার। এই সুযোগ থাকবে আগামী ১৪ জুন পর্যন্ত। 

বৃহস্পতিবার ইনফিনিক্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন—দুইভাবেই ইনফিনেক্সের গেম লিংকে প্রবেশ করা যাবে। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারীদের নিজের পছন্দের আউটলেট সিলেক্ট করে মোবাইল নম্বর যাচাই করতে হবে। পাশাপাশি ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো, ক্যাম্পেইনের পোস্টটি পাবলিকভাবে শেয়ার করা এবং আরও ৩ জন বন্ধুকে অংশগ্রহণে আমন্ত্রণ জানাতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করলেই একজন অংশগ্রহণকারী পাবেন একটি ‘মেগা ঈদ গিফট’ জেতার সুযোগ। যদি তিনজন আমন্ত্রিত বন্ধু অংশগ্রহণ করেন, তবে মিলবে দ্বিতীয়বার জেতার সুযোগও।

এছাড়াও ইনফিনিক্স নোট ৫০ সিরিজের যে কোনো একটি স্মার্টফোন কিনলে রয়েছে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশ কুপন, ইনফিনিক্স স্মার্ট এক্সওয়াচ ৩ চিক, ইনফিনিক্স স্মার্টফোন জেতারও সুযোগ।