উন্নত প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে বাজারে উন্মোচন 

বাজারে এলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০

  • দেশের বাজারে আধুনিক অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬ সমৃদ্ধ নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০ নিয়ে এসেছে ভিভো
  • ফোনটিতে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল যুক্ত রয়েছে
  • প্রথম বিক্রয় ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য বিশেষ ইএমআই সুবিধা ও স্মার্টওয়াচ উপহারের ঘোষণা দেওয়া হয়েছে

বাজারে এলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০
১৮ জুলাই, ২০২৬ ১৬:২৬  

সাবলীলভাবে অ্যাপ বদলানো, স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন কাজে স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নতুন স্মার্টফোন দেশের বাজারে এলো ভিভো ওয়াই৫০০। এই স্মুথ অভিজ্ঞতার মূল শক্তি ভিভোর সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬। 

১৮ জুলাই, শনিবার দেশের প্রযুক্তি বাজারে ফোনটির আনুষ্ঠানিক বিক্রয় শুরু করার ঘোষণা দেওয়া হয় ভিভো বাংলাদেশের পক্ষ থেকে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ফোনের স্পেসিফিকেশন বিষয়ে জানানো হয়েছে, স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর, যা স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের তুলনায় ৩০ শতাংশ বেশি সার্বিক পারফরম্যান্স দিতে সক্ষম। নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এটি ৫০ মান্থ লং টার্ম স্মুথনেস সার্টিফিকেশন অর্জন করেছে।

বাংলাদেশে ভিভো ওয়াই৫০০ ফোনটির ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা। প্রথম বিক্রয় ক্যাম্পেইনে ক্রেতারা স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধা বেছে নিতে পারবেন।
//ডিবিটেক/ এফএইচআই/এসএমই//