আইএসপিএবি
নতুন নেতৃত্বকে সুখবরের ইঙ্গিত বিটিআরসি চেয়ারম্যানের!
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)-নতুন নেতৃত্বকে উদ্বিগ্ন না হয়ে তাদের প্রতি দেশজুড়ে সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান এমদাদ উল বারী।
ভোটে জয়ী হওয়ার পরের দিন রবিবার (১৮ মে) দুপুরে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে যান নব আইইএসপিএবি’র নির্বাচিত ১১ পরিচালক। সোমবার অনুষ্ঠিত হবে তাদের পদ বিন্যাস।
তবে তার আগেই বিটিআরসি চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত সাক্ষাতে ব্যবাসায় স্বার্থ সংশ্লিষ্ট নানা শঙ্কার বিষয় চেয়ারম্যানের সামনে তুলে ধরেন তারা। আইএসপি ইউনাটেড প্যানেল প্রধান ও আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিমের নেতৃত্বে সভায় বাকি ১০ সদস্য প্রথমে নিজেদের পরিচয় দেন। এরপর সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক, কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো: মিঠু হাওলাদার,ও রেড ডাটা (প্রা) লিমিটেড সিইও মঈন উদ্দিন আহমেদ।
দলের সঙ্গে ছিলেন অপর নির্বাচিত পারিচালক মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম (রাজু) এবং সাব্বির আহমেদ(১৫৫) । এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট ক্যাটাগরির থেকে বিজয়ী তুহিন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রাইসুল ইসলাম তুহিন, ফিশা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, এসএম জুবাইয়ের আইটি এক্সপার্ট এর মো. জুবায়ের ইসলাম এবং সবুজ বাংলা অলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম।
বৈঠকসূত্রে প্রকাশ, সদস্যদের ভোটে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান নতুন কমিটিকে দেশজুড়ে মানসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিতের অহ্বান জানিয়েছেন। এসময় আলোচিত নতুন লাইসেন্সিং রেজিম নিয়েও আলাপ হয়েছে। এ নিয়ে উপস্থিত ব্যবসায়ীদের উদ্বেগের কোনো কারণ নেয়া বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। একইসঙ্গে আখেরে নতুন লাইসেন্সিং পদ্ধতি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবাসায়ীদের দাবির প্রতিফলন থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৈঠক শেষে ভবনের নিচ তলায় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত দু’দিনব্যাপী প্রযুক্তি মেলার পরিদর্শন করেন নব নির্বাচিত আইএসপিএবি নেতারা। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের সরকারি ও বেসরকারি ৩১টি স্টলের মধ্যে নরসিংদী সাইন্স অ্যান্ড রোবটিক্স ল্যাবের উদ্ভাবিত রানওয়ে ছাড়াই উড়তে সক্ষম সামরিক এবং কৃষি কাজের কোয়াড কপ্টার ড্রোনের সঙ্গে ছবি তোলেন তারা। স্পর্শ করে দেখেন বাংলাদেশের নবীন উদ্ভাবকদের তৈরি বায়োনিক হাতগুলো। খোলামেলা আলাপ করেন উদ্ভাবকদের দেশের জন্য আরো ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেন তারা।
এসময়নরসিংদী সাইন্স অ্যান্ড রোবটিক্স ল্যাবের সহপ্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত তারা নিজস্ব প্রযুক্তিতে নিজেদের ল্যাবে ১২টি বাণিজ্যিক ড্রোন তৈরি করছে। এছাড়াও তাদের দু’টি কৃষি ড্রোন তৈরির কাজ চলমান রয়েছে। ড্রোনের বডিতে ব্যবহৃত পার্টিকেল তারা নিজেদের থ্রিডি মেশিনে প্রস্তুত করেন। এগুলোর দাম একইমানের বিদেশী ড্রোন থেকে অর্ধেকের সামান্য বেশি পড়তে পারে।
ফেররা পথে বিটিআরসি প্রাঙ্গণের ৩৬ জুলাই কর্নারে কিছুটা সময় কাটান আইএসপিএবির নব নির্বাচিত কমিটির নেতারা। মেলা পরিদর্শন করে নবনির্বাচিত আইএসপিএবি নেতা সাইফুল ইসলাম সিদ্দিক উদ্ভাবকদের কাজ দেখে নতুন প্রজন্মদের নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এদের স্বপ্ন বাস্তবায়নে আমি সবসময় তাদের পাশে থাকতে চাই। শিক্ষার্থী, একাডেমি এবং ব্যবসায়ীদের মধ্যে অটুট সম্পর্ক এই দেশকে একদিন ঠিকই নতুন উচ্চতায় নিয়ে যাবে।







