বিপিসির আয়োজনে রাজশাহীতে আইএসপিএবি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিপিসির আয়োজনে রাজশাহীতে আইএসপিএবি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
২৪ জুন, ২০২৫ ১০:১৬  
২৪ জুন, ২০২৫ ২১:১৯  

গ্রাহক পর্যায়ে মানসম্মত উচ্চগতির ইন্টারনেট সেবা দেয়ার সর্বশেষ প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিলেন রাজশাহী অঞ্চলের ৬০ জন ইন্টারনেট সেবা প্রকৌশলী। বাণিজ্যমন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে রাজশাহীর একটি অভিজাত হোটেলে ২৩ জুন শেষ হয় তিনদিন ব্যাপী কর্মশালা। বিকেলে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ।

আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাপনীতে আরো উপস্থিত ছিলেন আইএসপিএবির সহ-সভাপতি মো: নেয়ামুল হক খান, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো: মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো: জুবায়ের ইসলাম, এস এম সাইফুল ইসলাম সেলিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে নাজমুল করিম ভূঁঞা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সাথে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এভাবেই আমরা ঢাকার বাইরে প্রতিটি বিভাগে ও জেলায় প্রতিনিয়ত চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের আয়োজন করব। এতে করে আমাদের ইঞ্জিনিয়ারা যেমন সুফল পাবে তার সাথে সাথে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প মূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সক্ষম হবে। 

তিন দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক ট্রেনার মো: মাহবুব হাসান পাভেল, ইমাম হাসান রাজা, সুমন কুমার সাহা ও মো: শামসুজ্জামান।

কর্মশালায় আগত প্রশিক্ষণার্থীবৃন্দরা বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে ইন্টারনেট নেটওর্য়াক তৈরী ও টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় এবং নিরাপদে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রান্তিক মানুষের নিকট সহজেই পৌঁছে দেয়া যায় তা আমরা প্রেকটিক্যাল ল্যাব এর মাধ্যমে শিখতে পেরেছি। আমরা আশা করি, আইএসপিএবি প্রতি বছর অন্তত দুইটি টেকনিক্যাল টেনিং প্রোগ্রাম রাজশাহীতে আয়োজন করলে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ইঞ্জিনিয়ারগণ উপকৃত হবে।