টেকসই উপায়ে সমুদ্রসম্পদ আহরণে প্রযুক্তি ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

৪ জুন, ২০২০ ১১:১৪  
টেকসই উপায়ে সমুদ্রসম্পদ আহরণে প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে উন্নয়নশীল দেশে উৎপাদিত সামুদ্রিক পণ্যের বাজারে প্রবেশাধিকার চেয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বাংলাদেশ সময় বুধবার (৩ মে) রাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও ফ্রেন্ডস অফ ওশেন অ্যাকশন আয়োজিত ভার্চুয়াল ওশেন ডায়ালগের তৃতীয় দিনে নরিশিং বিলিয়নস সেশনে দেয়া বক্তব্যে এসব পরামর্শ দেন বাংলাদেশের সরকার প্রধান। একইদিন সকাল বেলা ‘দি হাই সিস: অপারেটিং উইদিন দি গ্লোবাল কমনস’ সেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বক্তব্য রাখেন। বৈঠকে শেখ হাসিনা আঞ্চলিক মৎস্য উৎপাদন বৃদ্ধি ও অবৈধ মৎস্য আহরণ বন্ধ করার জন্য যৌথ গবেষণার ওপর জোর দেন। এছাড়াও কোথায় সমুদ্রসম্পদ আছে, সেগুলোর ব্যবস্থাপনার জন্য ম্যাপিং এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।