সিভিল ইঞ্জিনিয়ারিং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ ক্ষেত্র: চুয়েট ভিসি

সিভিল ইঞ্জিনিয়ারিং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ ক্ষেত্র: চুয়েট ভিসি
৩ জুলাই, ২০২৫ ১৭:৩০  
৩ জুলাই, ২০২৫ ১৯:৩১  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ ক্ষেত্র। উন্নত বিশ্বের মত বাংলাদেশেও এর চাহিদা বাড়ছে। টেকসই উন্নয়ন, স্মার্ট শহর, এবং পরিবেশ-বান্ধব অবকাঠামোর উপর জোর দেয়ার কারণে সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা ভবিষ্যতে আরও বাড়বে। নতুন প্রযুক্তি এবং উপকরণ ব্যবহারের ফলে এই ক্ষেত্রে সুযোগ আরও প্রসারিত হবে। বাস্তবধর্মী গবেষণা না করে কাজ করলে বিভিন্ন বাধার মুখোমুখি হতে হবে যা সমাধান করা কঠিন হয়ে পড়বে। তাই যেকোন প্রকল্প বা কাজে আগাতে হলে সঠিকভাবে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। যাতে তরুণ প্রকৌশলীরা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের পথচলা সুন্দর ও সমৃদ্ধ হয়।

৩ জুলাই (বৃহস্পতিবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পুরকৌশল বিভাগ কর্তৃক আয়োজিত ১৯ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আসিফুল হক, চুয়েটের পুরকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। সেমিনার সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোছাঃ মুক্তা বানু।