চাকরি ছাড়ার কথা ভাবছেন ইলন মাস্ক!

১০ ডিসেম্বর, ২০২১ ২২:৩৫  
চাকরি ছেড়ে পুরোদমে ইনফ্লুয়েন্সার হওয়ার কথা ভাবছেন ইলন মাস্ক। এক টুইটে নিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। টুইটে ইলন মাস্ক লিখেন, ‘চাকরি ছেড়ে ফুল-টাইম ইনফ্লুয়েন্সার হওয়ার কথা ভাবছি’। এর চেয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। পদ নিয়ে তার এই বক্তব্য আসলেই সত্য নাকি স্রেফ ঠাট্টা সেটি তাৎক্ষণিকভাবে পরিস্কার নয়। এর আগে গত জানুয়ারিত এক সম্মেলনে ইলন মাস্ক জানিয়েছিলেন যে, তিনি বহুবছর টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে থাকতে চান। টেসলার পাশাপাশি রকেট কোম্পানি স্পেসএক্সের এই প্রধান নির্বাহী কর্মকর্তা বেইন চিপ স্টার্টআপ নিউরোলিংক এবং অবকাঠামো নির্মান প্রতিষ্ঠান ‘দ্য বোরিং কোম্পানি’ পরিচালনা করেন। ডিবিটেক/বিএমটি